দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১২ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২৬৪ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৫ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনে।
সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল (রবিবার) সাত জনের মৃত্যু ও ১৯৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জনই নারী। এই সময়ে ঢাকায় ও চট্টগ্রামে ১ জন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার




